প্রতিবেদক, রাজনীতি ডটকম

পোশাককর্মী মো. রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিল্পগোষ্ঠী এস আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।
শুক্রবার (২৩ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু চন্দ্র বণিক।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম), তার দুই ছেলে আহসানুল আলম মারুফ (৩০) ও আশরাফুল আলমসহ (২৮) মোট ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আদাবর থানার রিং রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবিদ্ধ হন পোশাককর্মী মো. রুবেল। পরবর্তী সময়ে তাকে গ্রিনরোড সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশন পরবর্তী আইসিইউ স্বল্পতায় সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট সকাল ১০টায় মারা যান রুবেল।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
১৪ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
১৫ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
১৬ ঘণ্টা আগে