শিশু ধর্ষণ বেড়েছে ৭৫%, ৩ সংস্থার উদ্বেগ

ডেস্ক, রাজনীতি ডটকম
নারীর প্রতি সহিংসতা। প্রতীকী ছবি

এ বছরের প্রথম সাত মাসে ধর্ষণের শিকার শিশুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি। এ প্রবণতায় উদ্বেগ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সংস্থা তিনটি এক যৌথ বিবৃতিতে বলছে, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে উঠে এসেছে, শিশু ধর্ষণ আশঙ্কাজনক হারে বেড়েছে। গত বছরের চেয়ে প্রায় ৭৫ শতাংশ বেশি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।

আসকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৩০৬টি কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, যেখানে ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১৭৫টি।

এদিকে ধর্ষণের শিকার কন্যাশিশুর মধ্যে ৪৯টির বয়স ছয় বছরের কম। বাকিদের বয়স সাত থেকে ১৭ বছর। এসব ধর্ষণের অন্তত ১৫২টি ঘটনায় কোনো মামলা হয়নি। ফলে ধর্ষণের শিকার শিশুরা বিচার থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে কেবল কন্যাশিশু নয়, একই সময়ের মধ্যে ৩০টি ছেলে শিশুও ধর্ষণের শিকার হয়েছে।

সংস্থা তিনটি সরকারের প্রতি কিছু সুপারিশ করেছে যার মধ্যে শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিটি ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বলা হয়েছে।

ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে ও বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার সংশোধিত বিধান কার্যকর করা, মামলার অগ্রগতির ওপর কড়া নজরদারির জন্য শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা, শিশুবান্ধব আদালত ও আইনগত প্রক্রিয়া তৈরি করা, নির্যাতনের শিকার শিশু ও তাদের পরিবারকে আইনি ও মানসিক সহায়তা প্রদান শিশু ধর্ষণের প্রবণতা কমিয়ে আনতে পারে বলে মনে করছে সংস্থা তিনটি।

তাদের সুপারিশের মধ্যে আরও আছে— স্কুল ও মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন; গোপনে অভিযোগ করার ব্যবস্থা রাখা এবং নির্যাতনে জড়িত শিক্ষক বা কর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ; এবং আইন প্রয়োগ, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও সামাজিক সেবা সমন্বিত একটি বিস্তৃত জাতীয় কৌশল তৈরি ও বাস্তবায়ন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে