প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে বিক্ষোভকালে ভাঙচুর ও পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় আড়াই হাজারের বেশি জনকে আসামি করা হয়েছে। দুই মামলায় ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকারি সিদ্ধান্তে প্রতিবাদে রোববার ( ১৯মে ) রাজধানীর মিরপুরে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা। দুপুরের পর থেকে বিক্ষোভকারীরা মিরপুর-১০ এলাকায় বাসসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর ও কালশী এলাকায় ট্রাফিক পুলিশের দুটি বক্সে আগুন দেয়। বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয় এবং হামলা করে। এছাড়াও আন্দোলনকারীরা পুলিশের অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করে। এসব ঘটনায় তিন থানায় চারটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, চার মামলার মধ্যে কাফরুল থানায় একটি, মিরপুর মডেল থানায় একটি আর পল্লবী থানায় দুটি মামলা করা হয়েছে। চারটি মামলারই বাদী পুলিশ।
আজ দুপুরে মামলর বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা। তিনি জানান, যারা অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে চারটি মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারও করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, পল্লবী থানার করা দুই মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে। দুই মামলায় আসামি করা হয়েছে ১২০০’র বেশি জনকে।
পল্লবী থানার ওসি অপূর্ব হাসান জানান, দুটি মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মুন্সির সাব্বির আহমেদ জানান, তার থানায় একটি মামলা হয়েছে। আর গ্রেফতার রয়েছে ১০ জন।
কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান, তার থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় ছয় থেকে সাত শ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত তারা ১২ জনকে গ্রেফতার করেছেন।

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।
১১ ঘণ্টা আগে
এ টি এম আজহার বলেন, ‘আপনারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছেন। শুধু একটা কথা বলছি, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূর্ণতা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’
১২ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
১২ ঘণ্টা আগে
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।
১৩ ঘণ্টা আগে