প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকায় একটি জাল টাকার কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার লালবাগ বিভাগের একটি দল। শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই অভিযান শুরু হয়।
পুলিশ জানিয়েছে, ঈদুল আজহা কেন্দ্র করে কোটি টাকা মূল্যের বাংলাদেশ ও ভারতীয় মুদ্রা বাজারে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ছিল এই চক্রটির। ঘটনাস্থল থেকে মূলহোতা লিয়াকত হোসেন জাকিরসহ কয়েকজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে দুইজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মসিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘লিয়াকত হোসেন জাকির বাংলাদেশে জাল টাকা ও জাল রুপি তৈরি করার অন্যতম পথিকৃৎ। তিনি ১৫-২০ বছর ধরে জাল টাকা পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। ২০১২ সাল থেকে তিনি বিভিন্ন মূল্যমানের জাল টাকা ও ওয়াশড মানি তৈরি করছিলেন।’
তিনি বলেন, ‘জাকিরের কালার কম্বিনেশন ও কাগজ কাটা এত নিখুঁত যে বাজারে তার জাল টাকার চেয়ে বেশি কাটতি আর কারও নেই। ২০২০ সালে, ২০১৮ সালে ও এর আগে ২০১৩ সালে আমরা তাকে গ্রেপ্তার করেছিলাম। এরপরে গ্রেপ্তার এড়াতে ঢাকা ছেড়ে তিনি বাগেরহাট ও খুলনার অভিজাত এলাকায় সিসিটিভি ক্যামেরা দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে জাল টাকার ব্যবসা করে আসছিলেন।’
জাকিরের মূল কারখানা খুলনা ও বাগেরহাট এলাকায় জানিয়ে মসিউর বলেন, ‘ঈদকে কেন্দ্র করে অনেক পরিমাণ জাল টাকা ও জাল রুপি তারা নিয়ে এসেছে। যার পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে। ঈদের সময় যাতে মানুষকে বেশি দূরে যেতে না হয়, সে জন্য অল্প পরিসরে ব্যবসা করার জন্য তারা এখানে এসেছিল।’
আটক এক নারী এর আগে আইস ও ইয়াবা নিয়ে ধরা পড়েছিলেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।
১২ ঘণ্টা আগে
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
১ দিন আগে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে
বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ
১ দিন আগে