প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের এমপি ছিলেন। বুধবার (১৫ মে) দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি জানায়, গত ২৬ আগস্ট (২০২৪) যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক এমপি কাজিমকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্র জানায়, গত ১৯ জুলাই (২০২৪) দুপুর আনুমানিক দুইটায় যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে গ্রেপ্তার সাবেক এমপি কাজিম ওই মামলার ১৪ নং আসামি।
পুলিশ জানায়, ওই মামলা ছাড়াও সাবেক এমপি কাজিম বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়ের করা আরও তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।
‘রাতের ভোটের নির্বাচন’ খ্যাত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্প্রতি নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ -১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলন কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। তিনি নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সংগঠন যুবলীগেও জড়িত ছিলেন।
তিনি ভালুকা উপজেলা ও ভালুকা পৌর আওয়ামী লীগের পাশাপাশি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগেও সম্পৃক্ত ছিলেন। তিনি ভালুকা উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।
৪ ঘণ্টা আগে
মাহাদী আমিন বলেন, ‘বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি-মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
৪ ঘণ্টা আগে
সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বেনজীরকে ফেরত চেয়ে সব ধরনের আইনি ও তদন্তসংশ্লিষ্ট নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথি পাওয়ার পর দুবাই পুলিশ এখনো পর্যন্ত বাংলাদেশকে পরবর্তী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা
৫ ঘণ্টা আগে
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসের উদ্দেশে জাদুঘর ত্যাগ করেন। এ সময় জাদুঘরের কিউরেটর তাকে বিদায় জানান।
৫ ঘণ্টা আগে