প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর খণ্ডিত লাশ গুম করার কাজে ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি জব্দ করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। এ ঘটনায় জোবায়ের নামে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানানো হয়েছে।
এমপি আনোয়ারুল আজিম আনারকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে খুন করার তথ্য পাওয়া গেছে বলে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এর আগে, বুধবার (২২ মে) আরেকটি গাড়ি জব্দ করা হয়। কলকাতার নিউ টাউন থানা পুলিশ লাল রঙের ওই গাড়ি জব্দ করে। ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী, সুজুকি সুইফট মডেলের ওই গাড়িটি (ডব্লিউবি১৮এএ৫৪৭৩) চলাচলের জন্য এমপি আজিমই ভাড়া করেছিলেন।
গত ১৩ মে নিউ টাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন করা হয় আনারকে। প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে লাশ টুকরো টুকরো করা হয়। ১৪, ১৫ ও ১৮ মে ধরে লাশের টুকরোগুলো সরানো হয়।
গত ১৩ মে ওই ফ্ল্যাটে উঠেছিলেন এমপি আনার। পরে আরও তিনজন সেখানে যান। তাদের মধ্যে দুজনকে ১৪ মে সকালে একটি ট্রলি ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। ওই দিন বিকেলের দিকে বেরিয়ে যান আরও একজন। সিসিটিভিতে ধরা পড়েছে সেসব ছবি। কিন্তু, ফ্ল্যাটে ঢুকতে দেখা গেলেও আনারকে বের হতে দেখা যায়নি। পারিপার্শ্বিক এসব তথ্য-প্রমাণ থেকেই এমপি আনার খুনের বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। বুধবার সকালে পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকা থেকে আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
৯ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
১০ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
২১ ঘণ্টা আগে
সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।
২১ ঘণ্টা আগে