ডেস্ক, রাজনীতি ডটকম

ডাইনিবিদ্যা বা কালোজাদু চর্চার অভিযোগ তুলে ভারতের বিহার রাজ্যে একই পরিবারের পাঁচজনকে বেধড়ক পেটানোর পর পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এ ঘটনায় নিহতরা হলেন - বাবু লাল ওরাওঁ (৫০), তার মা কান্তো দেবী (৭০), স্ত্রী সীতা দেবী (৪৫), ছেলে মনজিত কুমার (২৫) এবং পুত্রবধূ রাণী দেবী (২২)।
গতকাল সোমবার (৭ জুলাই) দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার (৬ জুলাই) সন্ধ্যায় পূর্ব বিহারের পূর্ণিয়া জেলার মুফাসিল থানার প্রত্যন্ত তেতগামা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ‘ঝাড়ফুঁক’ বা লোকজ চিকিৎসা নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়। নিহত বাবুলাল ওরাঁও এই চিকিৎসার চর্চা করতেন। কয়েকদিন আগে গ্রামের রামদেব ওরাঁওয়ের এক শিশুসন্তান মারা যায় এবং অপর একজন গুরুতর অসুস্থ হয়। এরপরই বাবুলালের পরিবারের বিরুদ্ধে ‘ডাইনি বিদ্যা’র অভিযোগ তুলে এই হামলা চালানো হয়।
পূর্ণিয়া সদরের সাবডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) পঙ্কজ কুমার শর্মা বলেন, এই হত্যার সঙ্গে ঝাড়-ফুঁক ও ডাইনিবিদ্যাসহ বেশ কিছু বিষয়ের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারটি ঝাড়-ফুঁক করতো বলে স্থানীয়রা জানিয়েছে।
ওই পরিবারের এক কিশোর সদস্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, ডাইনিবিদ্যা অনুশীলনের অভিযোগ তুলে বাবু লালের বাড়ির পাঁচজনকে প্রথমে মারধর করা হয়। পরে পুরো বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
ঘটনার সময় নিহত বাবু লালের ১৬ বছর বয়সি ছোট ছেলে পালিয়ে যেতে সক্ষম হয়। হত্যার ঘটনায় পুরো গ্রামবাসী জড়িত ছিল বলে বেঁচে যাওয়া সেই কিশোর পুলিশের কাছে অভিযোগ করেছেন।
এসডিপিও শর্মা আরও বলেন, 'এফআইআরে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। আমরা তিনজনকে গ্রেফতার করেছি। তবে আমাদের ধারণা, পুরো গ্রাম এই ঘটনায় জড়িত। বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।’
ঘটনার পর বিহারের বিরোধীদলীয় নেতা ও আরজেডি নেতা তেজস্বী যাদব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, পূর্ণিয়ায় একই পরিবারের পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। বিহারে আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। সরকারের কেউ কোনো দায় নিচ্ছে না।
বিহার কংগ্রেস সভাপতি রাজেশ কুমার বলেন, বিহারে গরিব, দলিত ও প্রান্তিক জনগণের কেউই নিরাপদ নয়। এই হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করে সেখানে ‘জঙ্গলরাজ’ চলছে।

সফরকালে তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
২ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।
৩ ঘণ্টা আগে
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ
৪ ঘণ্টা আগে