প্রতিবেদক, রাজনীতি ডটকম

নরসিংদীতে ঝালমুড়ি বিক্রেতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ ফজলুল করিম সেলিম, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহত ঝালমুড়ি বিক্রেতা আরমান মিয়া ওরফে নাহিদের স্ত্রী মোসা. সালমা বেগম।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ২১ জুলাই দুপুরে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন পৌলানপুর মাদরাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ ও হামলার শিকার হয়ে মারা যান নাহিদ। তার গ্রামের বাড়ি সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া বড়টেক। ঘটনার দিন বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ফ্রি ঝালমুড়ি খাওয়াচ্ছিলেন।
মামলায় উল্লেখ করা হয়, ১ থেকে ৫নং আসামিরা প্রকাশ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনকে আন্দোলনকে প্রতিহত করতে মাঠে থাকার নির্দেশ ও ঘোষণা দেন। আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন এবং শক্ত হাতে দমন করার নির্দেশনা প্রদান করেন, যা বাংলাদেশে বহুল প্রচারিত কয়েকটি টিভি চ্যানেলে স্ক্রলে প্রকাশিত হয়।
তারই প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। ঘটনার দিন বাদিনীর স্বামী আরমান মিয়া ওরফে নাহিদ ছাত্রদের বিনা পয়সায় ঝালমুড়ি খাওয়াচ্ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা আওয়ামী লীগের সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে এবং গুলিতে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। পরে নাহিদকে সাক্ষীসহ আশপাশের লোকজন নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
৭ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
৮ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৯ ঘণ্টা আগে