সাবেক বিজিবি প্রধান সাফিনুল ও তার স্ত্রীর আরও ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম। ফাইল ছবি

বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক (ডিজি) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের আরও আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে আদেশ দিয়েছেন আদালত। এর আগে এই দম্পতি ও তাদের সন্তানের আরও ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছিল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদনে বলেন, অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলমান। তাদের নামে কয়েকটি ব্যাংক হিসাব রয়েছে। দুদক জানতে পেরেছে, এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা চলছে। সে কারণে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ২৩ এপ্রিল সাফিনুল ইসলাম, সোমা ইসলাম ও তাদের ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন একই আদালত। এসব হিসাবে ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা রয়েছে।

মেজর জেনারেল সাফিনুল ইসলামকে ২০১৮ সালের ২৮ মার্চ বিজিবি মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করে চার বছর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ মার্চ সাফিনুল ও তার স্ত্রী সোমার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আবাসন খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা রিহ্যাবের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। সাক্ষাতে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ন, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে সৃষ্ট বিভিন্ন সমস্যা এবং আবাসন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন

১৪ ঘণ্টা আগে

এমপি গাজী নজরুলসহ ৫ জনের নামে মামলা, হত্যাচেষ্টার অভিযোগ

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ আগস্টের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

১৫ ঘণ্টা আগে

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন: জুলকারনাইন সায়ের

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

১৮ ঘণ্টা আগে

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ যায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নোটিশ এলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

১৯ ঘণ্টা আগে