ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব আলম গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍‍্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍‍্যাব সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে একটি বিক্ষোভ মিছিলে জামায়াতের কর্মী আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে গত ২৭ আগস্ট ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়।

নিহত আবদুস সালামের শ্বশুর সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

৩ ঘণ্টা আগে

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা পর্যটকদের নিরাপত্তায় বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। অভিযোগ করা হয়, কক্সবাজারে কোনো প্রকার মানসম্মত যন্ত্রপাতি, প্রশিক্ষিত অপারেটর বা প্রয়োজনীয় নিরাপত্তা ছ

৩ ঘণ্টা আগে

এক বছরের মধ্যেই জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর বলেন, "আইন অনুযায়ীই বর্তমানে পলাতক আসামিদের বিচারপ্রক্রিয়া এগিয়ে চলছে। তবে পলাতকদের গ্রেপ্তার না করা পর্যন্ত আদালতের দেওয়া রায় কার্যকর করার সুযোগ নেই। এ ছাড়া আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানাসংক্রান্ত নির্দেশনাসমূহ দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা হচ্ছে।"

৪ ঘণ্টা আগে

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে চায়। এ ক্ষেত্রে তাঁর সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের রায় সরকার মেনে চলবে।

৪ ঘণ্টা আগে