সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া যুবক আল আমিন হত্যার পর লাশ গুমের মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নাহিদ আক্তার জুলিয়েট শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে কারাগার থেকে নূরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানী শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি জানান, রহস্য উদঘাটনের জন্য আসামির রিমান্ড প্রয়োজন ছিল, কারণ এখনো ভিকটিমের খোঁজ পাওয়া যায়নি। আমরা আশা করছি এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

এই মামলায় নূরুল ইসলাম সুজনসহ ১৯ জনকে আসামি করা হয়েছে, এবং আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে, আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেছেন, সুজনকে রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে এবং মামলায় তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। এমনকি বাদীও নিজে এফিডেফিটে বলেছেন যে, তিনি স্বেচ্ছায় মামলা করেননি।

অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজন পাড়া এলাকার মৃত ইমাজ উদ্দিন আহম্মেদের ছেলে। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এবং পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্গানিক ডিম পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, বলছে নতুন গবেষণা

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।

১৩ ঘণ্টা আগে

সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

১৪ ঘণ্টা আগে

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

১৪ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

১৪ ঘণ্টা আগে