আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেফতার

বাসস

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর একজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।  
এটিইউ’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে যশোর জেলার কোতয়ালী থানার শেখহাটি, বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  
গ্রেফতারকৃত মো. সিজান হোসেন (১৯) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার হরেন্দা গ্রামের মো. দেলোয়ার হোসেনের পুত্র। তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও ৩ টি সিম কার্ড জব্দ করা হয়েছে। 
সিজান জেলার পাঁচবিবি থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার পলাতক আসামি। সে যশোর কোতয়ালী থানার স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে ও তার সহযোগিরা অনলাইনে জঙ্গিবাদী প্রচারণাসহ বাংলাদেশে তথা কথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো। তারা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলো।  
এছাড়া সে উগ্রবাদী বিভিন্ন কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমমনা আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদেরকে উগ্রবাদের দিকে আহব্বান

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২১ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১ দিন আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১ দিন আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে