মিলন হত্যা: শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৬২ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে রোববার (১৮ আগস্ট) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এ নিয়ে নারায়ণগঞ্জে তাদের বিরুদ্ধে ২টি মামলা করা হলো।

গত ২১ জুলাই ঢাকা-চট্রগ্রাম রোডের শিমরাইল মোড় দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন মাছ ব্যাবসায়ী মিলন মিয়া। এসময় ১ থেকে ৩ নং আসামির নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোকজন একত্রিত হয়ে সমবেত ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করে। ফলে মিলন মিয়া বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার সাথে থাকা দুই ভাগিনা শাকিব ও মানিকসহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কনক হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে সাইনবোর্ড এ অবস্থিত প্রো একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একুশে জুলাই রাত সাড়ে বারোটার দিকে মিলন মারা যায়।

এই মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমীরে ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলের মতিউর রহমান মতি শাহজালাল বাদল, নুর উদ্দিন মিয়া, রুহুল আমিন, ইফতেখার আলম খোকন সহ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজন আওয়ামী লীগ নেতা , জাকিরুল আলম হেলাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া সহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়।

এছাড়া গত শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাকে। রবিবার দিবাগত রাত পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন মাদরাসায়

এবার সবচেয়ে কম পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

২ ঘণ্টা আগে

সবচেয়ে বেশি জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ৩৩ হাজার ২৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ড থেকে। দ্বিতীয় সর্বোচ্চ জিপিএ-৫ রাজশাহী বোর্ডে— ১৬ হাজার ১১৩ জন। তৃতীয় সর্বোচ্চ ১৩ হাজার ৬৩৯ জন জিপিএ-৫ পেয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে।

২ ঘণ্টা আগে

জুলাই আন্দোলনে ‘টেলিভিশন সম্প্রচার’ বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের

তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে ফোন করে এসব নির্দেশ দেন তিনি। আরাফাতও এতে সম্মতি জানিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের তৎকালীন সভাপতি-সাধারণ সম্পাদক

২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার

তিনি বলেন, আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।

২ ঘণ্টা আগে