প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুলশান-২ এর একটি ভবনে ডাকাতির চেষ্টার পর অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতরাত ১টার দিকে প্রায় ৫০ জন লোক মোটরসাইকেল ও গাড়িতে এসে ১০৩ নম্বর সড়কের 'ফাইন্যান্স স্কয়ার' ভবনে প্রবেশ করে।
তারা ভবনের নিরাপত্তারক্ষীদের বেঁধে ডাকাতির চেষ্টা করে। সেসময় হট্টগোলের খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে এবং ১০ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।
একজন নিরাপত্তারক্ষী সাংবাদিকদের বলেন, 'তারা ভবনে প্রবেশ করে। আমাদের হাত বাঁধে এবং মুখ টেপ দিয়ে আটকে দেয় যাতে সাহায্যের জন্য কাউকে ডাকতে না পারি। তারা আমাদের মানিব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে গেছে। 'ঢোকার পরপরই ডাকাতরা ভবনের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় বলেও জানান তারা।
তবে একজন নিরাপত্তারক্ষী পালিয়ে যেতে পেরেছিলেন এবং পুলিশে খবর দিয়েছিলেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজু গণমাধ্যমকে বলেন, 'ডাকাতির চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। আমরা তাদের পরিচয় ও সম্পৃক্ততা যাচাই করছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 'ভবনটিতে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।
১৩ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৫ ঘণ্টা আগে
আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।
১৭ ঘণ্টা আগে
এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৭ ঘণ্টা আগে