ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৭, মাদকদ্রব্য জব্দ

ডেস্ক, রাজনীতি ডটকম
ডিএমপি লোগো

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫১০ পিস ইয়াবা, ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫১ গ্রাম হেরোইন ও ৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘আমার বন্ধু নিরঞ্জন’খ্যাত কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরীর প্রয়াণ

‘আমার বন্ধু নিরঞ্জন’খ্যাত কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই। রোববার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

২ ঘণ্টা আগে

দেশে পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার মারা গেছেন

ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি তিনি। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে পাপেট শো ‘মনের কথা’ শুরু করেন তিনি। ‘পারুল’, ‘বাঘা’ ও ‘ভুতু’র মতো অমর পাপেট চরিত্রের স্রষ্টা তিনি, যা দশকের পর দশক ধরে দেশের শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে রয়েছে।

৩ ঘণ্টা আগে

প্রবাসীদের জ্ঞান-দক্ষতা দেশের উন্নয়নে যুক্ত করতে ‘ব্রিজ টু বাংলাদেশ’ চালু

অক্সফাম জানায়, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপভিত্তিক এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২৪ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী যাচাই করা বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে জ্ঞান বিনিময়, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, অ্যাডভোকেসি, উদ্ভাবন, দাতব্য উদ্যোগ, বিনিয়োগ সংযোগ এবং পেশাগত অভিজ্ঞত

১৩ ঘণ্টা আগে

কক্সবাজার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প

আবহাওয়া অধিদপ্তর বলছে, ২১ দশমিক ৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৫৯ পূর্ব দ্রাঘিমাংশ তথা কক্সবাজার-মিয়ানমার সীমান্ত এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তি। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৩৩৪ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে।

১৪ ঘণ্টা আগে