প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বরিশাল-২ এর সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও বরগুনা-১ এর সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র নাথ শম্ভুর অবৈধ সম্পদ অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ আগস্ট) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে। এই সকল সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে একই অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বরিশাল-২ এর সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদার, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও বরগুনা-১ এর সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র নাথ শম্ভুর অবৈধ সম্পদ অনুসন্ধানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নারায়ণগঞ্জ-১ আসনে পর পর চারবার নির্বাচিত হয়েছেন গোলাম দস্তগীর গাজী। তার বিরুদ্ধে জমি জবরদখল করে নিজের কারখানা স্থাপন, তৃণমূল নেতাকর্মীদের উপেক্ষা করে ক্যাডার বাহিনী গড়ে তোলা, অর্থপাচারের অভিযোগ আছে।
এর আগে গতকাল শনিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
১১ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
১২ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১২ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
১৩ ঘণ্টা আগে