পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার না করায় ট্রাইব্যুনালের ক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার না করার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাইব্যুনালের অভিযোগ, প্রসিকিউশন কর্তৃপক্ষ আসামিদের গ্রেপ্তারের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না, যার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে এই ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নিতে এবং আসামিদের গ্রেপ্তারে গাফিলতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বর্তমানে অভ্যুত্থানে গণহত্যায় ঘটনায় ১০৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও, মাত্র ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা নিয়ে আদালত অসন্তুষ্টি প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আইজির বিরুদ্ধে অভিযোগ করার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ট্রাইব্যুনাল তামাশা করতে বসেনি।

এছাড়াও, ট্রাইব্যুনাল আজও তিন আসামির বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আগামী ৬ এপ্রিল পর্যন্ত তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্গানিক ডিম পরিবেশের জন্য বেশি ক্ষতিকর, বলছে নতুন গবেষণা

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।

১৩ ঘণ্টা আগে

সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে শিল্পে গ্যাস সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

১৪ ঘণ্টা আগে

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

১৪ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

১৪ ঘণ্টা আগে