১২ বছরের দণ্ড থেকে খালাস বিএনপির দুলু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০০৪ সালের ঘটনায় ২০০৭ সালে বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিচারিক আদালতের দেওয়া ১২ বছরের দণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

দুলুসহ ২৮ জনের আপিল মঞ্জুর করে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আপিলের পক্ষে আইনজীবী ছিলেন মো. আরিফুল ইসলাম।

তিনি জানান, ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের ০৭ তারিখে নাটোরে ১৮টি বাড়িঘর আগুন দিয়ে পোড়ানো হয়। সে ঘটনায় ওই বছরই একটি মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি মাসে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনকে আসামি করা হয়।

নাটোরের বিশেষ জজ আদালত ২০০৭ সালের ২৩ আগস্ট বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহুল কুদ্দুসক তালুকদার দুলুকে ১২ বছর এবং আরও ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দেন। এর বিরুদ্ধে ২০০৭ সালে আপিল করা হয়। ২৮ জনের আপিল শুনানি শেষে হাইকোর্ট খালাস দিয়েছেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৮ জন খালাস পেয়েছেন।

আইন অনুযায়ী একই ঘটনায় একই ব্যক্তিকে দুইবার বিচারের আওতায় আনা যাবে না। যেহেতু একই ঘটনায় ২০০৪ সালে মামলা হয়েছিল, সেই মামলা চলা অবস্থায় ২০০৭ সালে আরেকটি মামলা করা হয়। সেই মামলায় ছয় মাসের মধ্যে বিচার করে সাজা দেওয়া হয়েছিল বলে জানান আইনজীবী আরিফুল ইসলাম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

৬ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৬ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৭ ঘণ্টা আগে

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

৭ ঘণ্টা আগে