প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে (৪৫ ) কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাবা ও দুই ছেলেসহ আরও ছয়জনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম চারজনকে আটকের তথ্য জানান। পরে সন্ধ্যায় আরও দুজনকে আটকের কথা জানিয়েছে র্যাব-২। এ নিয়ে এই ঘটনায় মোট নয়জনকে আটক করা হলো।
নতুন আটকরা হলেন— রিপন (২৭), তার ভাই নীরব (২৫) ও তাদের বাবা মজনু মিয়া (৬০); মো. মিজানুর রহমান (৪০), মো. সুমন (২৫) ও মো. শহীদ (৫৯)। এর আগে বৃহস্পতিবার বিকেলে আটক হয়েছেন— সোয়েব হোসেন সোয়াইব, আরমান ও নয়ন।
ডিবি বলছে, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ডিবির তেজগাঁও বিভাগের একটি দল চারজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে আদাবর থানার নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় সালিশ বৈঠকের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশা ও সভাপতি মো. সাদ্দাম হোসেন (৩৫) গুরুতর আহত হন।
তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে বাদশার মৃত্যু হয়। আহত সাদ্দাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজারসংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে আবার সংঘর্ষ বাঁধে। এতে বাদশা ও সাদ্দাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, আটক রিপন সরাসরি বাদশাকে ছুরিকাঘাত করেন। তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর তারা পালিয়ে ময়মনসিংহে গ্রামের বাড়িতে চলে যান।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আদাবরের নবোদয় হাউজিং এলাকা থেকে সোয়েব হোসেন সোয়াইব, আরমান ও নয়নকে আটক করে আদাবর থানা-পুলিশ। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
আটকদের মধ্যে সোয়াইবসহ সন্দেহভাজন দুই আসামিকে আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ মামলার বিষয়ে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে