মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের প্রধানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার বিকেলে মোহাম্মদপুরের রায়ের বাজার বেড়িবাঁধ এলাকায় এলেক্স ইমন গ্রুপের প্রধান ইমনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যরা। ইনসেটে ইমন। ছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে

আধিপত্য বিস্তারের জের ধরে রাজধানীর মোহাম্মদপুরে এক কিশোর গ্যাংয়ের প্রধানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে আরেক গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত ইমন স্থানীয়ভাবে ‘এলেক্স ইমন’ নামে পরিচিত ছিলেন। তিনি কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপে’র প্রধান ছিলেন। এই কিশোর গ্যাংয়ের সঙ্গে রায়ের বাজারের বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আরমান-শাহরুখ গ্রুপের বিরোধ চলছিল।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে আরমান শাহরুখ গ্রুপের কয়েকজন সদস্য কুপিয়ে আহত করে ইমনকে। গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ছবি: ডিএমপি
এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি হয়। তখনই ইমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামের তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার নাইফ ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে। আটক তিনজনই আরমান-শাহরুখ গ্রুপের সদস্য।

স্থানীয় একটি ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজে দেখা যায়, কয়েকজন মিলে অস্ত্র হাতে অন্য কয়েকজনকে ধাওয়া করছে। এ সময় একজন পড়ে গেলে প্রতিপক্ষের সদস্যরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন।

পুলিশ নিশ্চিত করেছে, ফুটেজে পড়ে যাওয়া তরুণটিই ইমন। অস্ত্রের আঘাতে তার দুই পা বিচ্ছন্ন হয়ে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement