নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ বছর বয়সের একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে ভুক্তভোগী শিশুর বাবা-মাকে হুমকি-ধামকি দিয়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। তবে রাতে বিষয়টি প্রকাশ পায় বলে সাংবাদিকদের জানান জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম।
খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়দের দাবি, চকলেট কিনে দেবার প্রলোভন দেখিয়ে ইব্রাহিম (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী শিশুটিকে ধর্ষণ করেছে। পরে বিষয়টি জানাজানি হলে বাড়িওয়ালা এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় তিনি পালিয়ে যান।
স্থানীয়রা জানান, শিশুটির পরিবার রূপসী বাঘবাড়ি এলাকায় তানসেন নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন। অভিযুক্ত ইব্রাহিম রূপসী বাঘবাড়ি ব্রিজ এলাকায় কাঁচামালের ব্যবসা করেন। দুপুরে ইব্রাহিম শিশুটিকে চকলেট কিনে দেয়ার কথা বলে তার দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় জালালের স্ত্রী ইব্রাহিমের দোকানে শুটকি কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন। পরে বিকেলে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানান।
পরে শিশুদের বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন মিলে ধর্ষণের ক্ষতিপূরণ বাবদ শিশুর পরিবারকে পাঁচ হাজার টাকা দেবেন বলে আশ্বাস দেন। রাত ৯টার দিকে এলাকাবাসী ধর্ষণের বিষয়টি জানতে পেরে বিক্ষোভ করেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে রুবেল ও তানসেন মিলে ইব্রাহিমকে বাড়ি থেকে বের করে পালাতে সহযোগিতা করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘রূপসী এলাকায় সাত থেকে আট বছর বয়সের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দুপুরে। আমাদের কেউ জানায়নি। তবে বিষয়টি প্রকাশ পায় রাতে। খবর পেয়ে থানা পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা শিশুটিকে উদ্ধার করে তার মেডিকেল টেস্ট ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করি।’

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।
১৮ ঘণ্টা আগে
২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।
১৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।
২১ ঘণ্টা আগে
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।
২১ ঘণ্টা আগে