চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন, শুক্রবারও চলবে মেট্রোরেল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি সপ্তাহ (২০ সেপ্টেম্বর) থেকে শুক্রবারও মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একইদিন থেকে কাজীপাড়া স্টেশনটি চালু করা হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানিয়েছেন।

ডিএমটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ গত সপ্তাহে বাতিল করে সরকার। নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুর রউফ। দায়িত্ব নিয়েই তিনি দ্রুত কাজীপাড়া স্টেশন চালু এবং শুক্রবারে মেট্রোরেল চলাচল শুরু করার ওপর জোর দিয়েছেন।

ডিএমটিসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চলতি সপ্তাহ (২০ সেপ্টেম্বর) থেকে শুক্রবারও মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। এ ছাড়া এই শুক্রবার থেকে মেট্রোরেল কাজীপাড়া স্টেশনটি পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের বল প্রয়োগের ফলে হতাহতের ঘটনা ঘটে। এর জেরে বিক্ষুব্ধ জনতা ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে গত ১৮ জুলাই অগ্নিসংযোগ করে। ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।

২০ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমটিসিএলের তখনকার ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি মিরপুর ১০ স্টেশন ঘুরে দেখে গণমাধ্যমকর্মীদের বলেন, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে।

এরপর ২৭ জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। মেট্রোরেলের এই দুই স্টেশন এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

তখন ডিএমটিসিএলের পক্ষ থেকে বলা হয়, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন চালু করতে সাড়ে ৩০০ কোটি টাকার মতো খরচ করতে হবে। অবশ্য এখন সংস্থাটির দায়িত্বশীল সূত্র বলছে, দুটি স্টেশন মেরামতে ব্যয় ৫০ কোটি টাকার মধ্যে থাকবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৫ ঘণ্টা আগে

রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

৫ ঘণ্টা আগে

তনু হত্যা: জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার হাফিজুর

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

৬ ঘণ্টা আগে

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রায় ৩০ হাজার হতাহত

দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

৬ ঘণ্টা আগে