গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ : স্টেশন মাস্টারসহ তিনজন বরখাস্ত

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগোমটি স্টেশন মাস্টারসহ তিনজনকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনে আউটার সিগন্যালের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনার পর জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগোমটি স্টেশন মাস্টার মো. হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি করে। পরে বেলা ১১টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ কমপক্ষে চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আরও হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার দুই ঘণ্টা পর অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসছে। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি ওই লাইন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৬ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৬ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৮ ঘণ্টা আগে