প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বনানীতে একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। সেনামালঞ্চের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের ট্যাংকি বিস্ফোরণের কারণে এই অগ্নিকাণ্ড বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জানা যায়, ময়মনসিংহ থেকে আসা একটি বাস মহাখালী বাস টার্মিনালে যাচ্ছিল। এসময় নৌবাহিনীর সদর দফতরের সামনে একটি মোটরসাইকেল ইউটার্ন নেয়ার সময় বাসের চাকার নিচে চলে যায়। বাসটি মোটরসাইকেলকে অনেক দূর টেনে নিয়ে যায়। একসময় মোটরসাইকেলের ট্যাংকি বিস্ফোরণে বাসে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের একটি এবং নৌবাহিনীর একটি ইউনিট এসে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি জানান, বাসে খুব বেশি সংখ্যক যাত্রী ছিলেন না। এ কারণে বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।
১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স
১৪ ঘণ্টা আগে
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক
১৫ ঘণ্টা আগে