গাজীপুরে ট্রেন দুর্ঘটনা

কমলাপুর থেকে ৪-৫ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরের জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষের কারণে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করায় পশ্চিমাঞ্চলগামী ট্রেনের শিডিউল ভেঙে পড়েছে। প্রতিটি ট্রেন চার থেকে পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রেল সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনার কারণেই বিলম্বে ছাড়ছে ট্রেন। যা স্বাভাবিক হতে সময় লাগবে আর অন্তত দুদিন।

দুর্ঘটনার কারণে পশ্চিমাঞ্চলের সব ট্রেনেই গড়ে দেরি হয়েছে অন্তত চার ঘণ্টা। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। গরমে পোহাতে হচ্ছে দুর্ভোগ। কিশোরগঞ্জগামী এগারোসিন্ধু এক্সপ্রেস ছেড়েছে চার ঘণ্টা দেরিতে। লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ছেড়েছে তিন ঘণ্টা দেরিতে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহগামী প্রায় সব ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা বিলম্বিত হচ্ছে।

তিনি বলেন, গতকাল জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর দ্বিতীয় লাইনটি পুনরুদ্ধার করতে না পারায় উত্তর-পশ্চিম রুটের ট্রেনগুলো জয়দেবপুরে সিঙ্গেল লাইন ব্যবহার করছে।

মাসুদ সারওয়ার বলেন, সারা দিনই উত্তরবঙ্গের দিকে যাওয়া বেশিরভাগ ট্রেনই যাবে দেরিতে। যা স্বাভাবিক হতে সময় লাগবে আরও অন্তত দুদিন। এ ছাড়া দুই-একটি ছাড়া স্বাভাবিক সময়ে কমলাপুর ছেড়েছে পূর্বাঞ্চলের সব ট্রেন।

বিকেল তিনটার দিকে কমলাপুর স্টেশন পরিদর্শনকালে দেখা যায়, বিপুল সংখ্যক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

রংপুর এক্সপ্রেসের এক যাত্রী রুমানা আক্তার জানান, সকাল ৯টার ট্রেন ধরার জন্য সকাল সাড়ে ৮টা থেকে কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করছেন তিনি। তবে দুপুর আড়াইটাতেও ট্রেন পাননি। এই তীব্র গরমে ভীষণ কষ্ট হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরের কাজীপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেন ধাক্কা দেয়। এ ঘটনায় ৯টি বগি লাইনচ্যুত ও চারজন আহত হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

৫ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৫ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৭ ঘণ্টা আগে