খেলাধুলার স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে: আসিফ মাহমুদ

রাজশাহী ব্যুরো

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, খেলাধুলার মানসিকতা ও স্পিরিটকে কাজে লাগিয়ে দেশ গড়ার কাজ চালিয়ে যেতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্যই নয়, এটি যুবসমাজের নেতৃত্ব, ঐক্য এবং জাতিগত অগ্রগতির মূল ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ কামাল স্টেডিয়ামে রাবি বনাম রুয়েটের মধ্যে প্রীতি ফুটবল খেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের সরকারের একটি বৈশিষ্ট্য হলো- এখানে যুবকরাও যেমন আছে, তেমনি প্রবীণরাও আছে। আমাদের প্রবীণরাও কিন্তু খেলাধুলায় পিছিয়ে নেই।

প্রধান উপদেষ্টার ক্রীড়া প্রীতি তুলে ধরে তিনি বলেন, খেলাধুলার প্রতি তিনি সব সময়ই আগ্রহ প্রকাশ করেন। তিনি অলিম্পিকের মত বড় আসর উদ্বোধনে অংশ নিয়েছেন। তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে, খেলার যে শক্তি আছে তা আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করে। আসলে মাঠে ১১জন খেললেও এর মাধ্যমে আমরা ১৭ কোটি মানুষ এক হয়ে যেতে পারি। এতে যে ঐক্য তৈরি হয় সেটাকে আমাদের জাতীয় শক্তিতে রূপান্তর করতে হবে। খেলাধুলার এ স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়ার যে লড়াই তা চালিয়ে যেতে হবে।

আগস্টের গণঅভ্যুত্থানের পর খেলাধুলার ক্ষেত্রেও নব উদ্দীপনার সৃষ্টি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা গণঅভ্যুত্থানের ঠিক পরপরই খেলাধুলায় দুইটি জাতীয় অর্জন পেয়েছি। এক, ক্রিকেটে পাকিস্তানের সাথে আমরা টেস্ট সিরিজ জিতেছি, দুই-ফুটবলে সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।

সফলতার এ ধারাবাহিকতা অব্যাহত থাকার আশা ব্যক্ত করে তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমি কাজ করে যাব। কিন্তু তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। ইদানীং দেখা যাচ্ছে যে, স্মার্টফোনসহ বিভিন্ন দিকে আমরা জড়িত হয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছি। আমাদেরকে আবার খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে হবে। নিজ নিজ জায়গা থেকে মাঠে খেলার জন্য ছোটদের উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. অবায়দুর রহমান প্রামাণিক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৫ ঘণ্টা আগে

রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

৬ ঘণ্টা আগে

তনু হত্যা: জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার হাফিজুর

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

৬ ঘণ্টা আগে

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৬ বছরে প্রায় ৩০ হাজার হতাহত

দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

৭ ঘণ্টা আগে