রোহিঙ্গা নির্যাতন

মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান তদন্ত কর্মকর্তা এসা এম্বে ফাল জানিয়েছেন, রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের প্রেক্ষিতে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খান এই আবেদন করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। সফরের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিসি। এতে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম এ এ খানের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করা হয়।

এক প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান তদন্ত কর্মকর্তা এসা এম্বে ফাল জানান, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে আইসিসি।

অপর এর প্রশ্নের উত্তরে তিনি জানান, কবে নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি, সেটা এখন বলা সম্ভব নয়। তবে আদালতে বিষয়টি নিষ্পত্তি হতে ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে।

এসা এম্বে ফাল জানান, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো টেকনিক্যাল সহায়তা চাইলে আইসিসি সহায়তা দেবে।

উল্লেখ্য, আইসিসির প্রধান প্রসিকিউটর করিম আহমেদ খানের নেতৃত্বে ২৫ নভেম্বর চার দিনের সফরে বাংলাদেশে এসেছে। সফরকালে প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়া তারা প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তথ্য ফাঁসের ঝুঁকি, সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২ ঘণ্টা আগে

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ

মিয়ানমারের রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং পাশাপাশি এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানান। জ্বালানিমন্ত্রীও তার এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন।

১৩ ঘণ্টা আগে

২ মামলায় জামিন, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এখনই নয়

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

১৬ ঘণ্টা আগে

‘ইরানকে হামলা নয়, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ’

উপদেষ্টা বলেন, এই জোটে যোগ দেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। বরং জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। এই যোগদানকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার জন্য দেখা ঠিক হ‌বে না।

১৮ ঘণ্টা আগে