পহেলা বৈশাখে বন্ধ থাকবে যেসব সড়ক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পহেলা বৈশাখ-১৪৩১ উদযাপন উপলক্ষে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ।

রোববার (১৪ এপ্রিল) ভোর পাঁচটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই এলাকার সড়কে ঘিরে ডাইভারশন প্ল্যান দেওয়া হবে।

তাই উল্লেখিত সময়ে নগরবাসীকে এসব সড়ক পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

যেসব স্থানে ডাইভারশন থাকবে

বাংলামোটর ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবাহন বাংলামোটর-মগবাজার হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে।

৩. জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৪. শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যানবাহন নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তেব্যে পৌঁছাবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

২ ঘণ্টা আগে

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”

৩ ঘণ্টা আগে

দেশে রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের তথ্য প্রত্যাখ্যান ঢাকার

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোয়ের বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়।

৪ ঘণ্টা আগে

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের বিষয়ে ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক তথ্যপুস্তক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৬ ঘণ্টা আগে