প্রতিবেদক, রাজনীতি ডটকম

অপারেশন ডেভিল হান্টে সারা দেশে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৭৪ জনকে। আর ঢাকা রেঞ্জ থেকেই গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৩৪ জন।
রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার৷ (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। যৌথ বাহিনীর সমন্বয়ে গতকাল থেকেই চলছে এ অভিযান।
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আ.লীগের ৬৫ নেতাকর্মী আটক
অপারেশন ডেভিল হান্টের তথ্য জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শনিবারের বার্তায় বলা হয়, গাজীপুরে ৭ ফেব্রুয়ারি রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি অপারেশন ডেভিল হান্ট নিয়ে ব্রিফ করেন সাংবাদিকদের। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে যারা জড়িত, তাদের ধরতেই এই অভিযান চালানো হচ্ছে।
সিনিয়র সচিব আরও বলেন, সুনির্দিষ্ট দিনক্ষণ হিসাব করে অপারেশন ডেভিল হান্ট চালানো হবে না। যতদিন প্রয়োজন পড়বে, এ অভিযান চালানো হবে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব
২ ঘণ্টা আগে
দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।
৪ ঘণ্টা আগে
সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন মনে করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ কতটা মানিয়ে নিচ্ছে, তা পরখ করে দেখবেন এই দূত। এছাড়া সার্জিও গোর একই সাথে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ায়, ভারতের দিক থেকে বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি কীভাবে দেখা
৫ ঘণ্টা আগে