প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন উপলক্ষে আরোপিত এক মাসের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ‘অন-অ্যারাইভাল ভিসা’ কার্যক্রম চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এই স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, যার ফলে আগের নিয়মেই বিদেশি নাগরিকরা বাংলাদেশে পৌঁছে বিমানবন্দরেই ভিসা নিতে পারবেন।
মূলত আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারি থেকে এই সুবিধা বন্ধ রাখা হলেও বিশেষ বিবেচনায় তা ফের চালু করা হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। ইতোমধ্যে বিদেশে বাংলাদেশের একাধিক দূতাবাস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা কার্যক্রম স্থগিত থাকবে। সে সময় বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহের অনুরোধ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, ভ্রমণের উদ্দেশ্য ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে ভিসা ইস্যুর নির্দেশনা দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। যাচাইয়ের সময় কোনো অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট যাত্রীকে ফেরত পাঠানোর ক্ষমতাও থাকবে ইমিগ্রেশনের।
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসা, বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে বাংলাদেশে এসে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।
উল্লেখ্য, ভিসা স্থগিতের সিদ্ধান্তের পর পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
তিনি জানান, ভ্রমণের সুনির্দিষ্ট ও বৈধ উদ্দেশ্য থাকলে ভিসা নিয়ে বাংলাদেশে আসতে কোনো বাধা নেই, তবে হঠাৎ করে কেউ যেন অযাচিতভাবে দেশে প্রবেশ করতে না পারে সেটিই ছিল মূল লক্ষ্য।

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।
৫ ঘণ্টা আগে
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।
৬ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
৬ ঘণ্টা আগে
ইরানে দীর্ঘদিন অবস্থান করে সিসার ব্যবসার কৌশল শিখে দেশে ফিরে অনলাইনে অবৈধ সিসার নেটওয়ার্ক গড়ে তোলেন দুই সহোদর। রাজধানীর চারটি স্থানে এক রাতে টানা অভিযান চালিয়ে সেই চক্রের দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
৬ ঘণ্টা আগে