সিলেট ব্যুরো

৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামতের পর রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে শনিবার মধ্যরাতে সিলেটের শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে আসা তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর রেল চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগিটি সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার রেললাইন মেরামত করা হয়েছে। কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট রেল স্টেশনে আটকে পড়া যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ঢাকাগামী উপবন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি, ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার জানান, রাতভর উদ্ধার কাজ চলার পর সকাল সাড়ে ৭টার দিকে রেল চলাচল শুরু হয়েছে। তবে এই দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। স্বাভাবিক সিডিউলে ফিরতে কাজ করা হচ্ছে।

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
১০ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।
১১ ঘণ্টা আগে
সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
১২ ঘণ্টা আগে