ডেস্ক, রাজনীতি ডটকম

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের এক বিবৃতির বরাতে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন, তারা মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন ‘বন্ধুপ্রতিম’ আকাশসীমায় এ ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
বিবৃতিতে সেন্টকম বলছে, এ ঘটনায় দুটি উড়োজাহাজ যুক্ত ছিল। এর মধ্যে একটি উড়োজাহাজ পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। দ্বিতীয়টি নিরাপদে অবতরণ করেছে। তাদের দাবি, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর (ফ্রেন্ডলি ফায়ার) হামলায় এ দুর্ঘটনা ঘটেনি।
যুদ্ধের সময় সাধারণত অনেক দূর থেকে উড়ে আসা যুদ্ধবিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহ করতে রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত ওই রিফুয়েলিং উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ছিলেন।

ওমান নিউজ এজেন্সির বরাত দিয়ে সোহারের একটি খোলা জায়গায় আরও একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার তথ্য দেয় বিবিসি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানানো হয়েছে। ওমানের কর্তৃপক্ষ এই দুটি ঘটনাই তদন্ত করছে।
১ ঘণ্টা আগে
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বার্তায় আরও বলা হয়, একই দিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হবে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি ‘গুরুতর আহত’। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে ফক্স নিউজ ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ করে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩ হাজার ৯০টি বাড়িঘরসহ মোট ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে