প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। সাক্ষাতে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ন, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে সৃষ্ট বিভিন্ন সমস্যা এবং আবাসন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধিরা।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান রিহ্যাব প্রতিনিধি দলের সদস্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন। আবাসন খাতের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।
বৈঠকে রিহ্যাবের প্রতিনিধি দল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানায়। একই সঙ্গে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সম্পূর্ণ ডিজিটাল করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
রাজধানীতে সীমিত ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে যৌক্তিকভাবে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) বাড়ানোর পাশাপাশি উল্লম্ব নগরায়ণকে উৎসাহিত করার প্রস্তাব দেন প্রতিনিধিদলের সদস্যরা।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনীতিতে আবাসন শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এ খাতের বিকাশ অত্যন্ত জরুরি।
তিনি বলেন, সরকার আবাসন শিল্পের জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে আবাসন খাতের উন্নয়ন যাতে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্তভাবে হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আবাসন খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধে ইতোমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দেশের নগরায়ণকে কেবল রাজধানীকেন্দ্রিক রাখলে হবে না। দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। পাশাপাশি কৃষিজমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।

দেশের জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।
১১ ঘণ্টা আগে
একুশে পদকপ্রাপ্ত আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। সে সময় তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ মানুষের জন্য নির্ধারিত কবরস্থানের অংশে দাফন করা হয়েছিল। সেখানে তার কবর নম্বর ছিল ১০৮০।
১২ ঘণ্টা আগে
এ বছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে বিশেষ হজ প্যাকেজের খরচ বছরের ব্যবধানে বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজে খরচ বেড়েছে ৪৫ হাজার ৫৮০ টাকা। আর সাশ্রয়ী প্যাকেজে হজের খরচ বেড়েছে ৩ হ
১৩ ঘণ্টা আগে
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই দাবি করেছে, তাদের সবচেয়ে উন্নত দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আরেকটি এআই প্রতিষ্ঠানের সিস্টেমে হ্যাকিং চালিয়েছে।
১৪ ঘণ্টা আগে