ভিন্ন এআই প্রতিষ্ঠানে ‘হ্যাকিং চালিয়েছে’ ওপেনএআইয়ের এআই মডেল!

ডেস্ক, রাজনীতি ডটকম
ওপেনএআইয়ের লোগো। ফাইল ছবি

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই দাবি করেছে, তাদের সবচেয়ে উন্নত দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আরেকটি এআই প্রতিষ্ঠানের সিস্টেমে হ্যাকিং চালিয়েছে।

মঙ্গলবার আল-জাজিরার খবরে বলা হয়েছে, সাইবার সক্ষমতা যাচাইয়ের জন্য পরিচালিত একটি অভ্যন্তরীণ পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। ওপেনএআই ঘটনাটিকে ‘অভূতপূর্ব সাইবার ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে।

ওপেনএআইয়ের দাবি, সদ্য উন্মোচিত GPT 5.6 Sol এবং এখনো প্রকাশ না করা আরও সক্ষম একটি এআই মডেলের মাধ্যমে পরিচালিত একটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে উন্মুক্ত ইন্টারনেটে প্রবেশ করে।

এরপর সেটি চুরি করা লগইন তথ্য ব্যবহার করে এবং আগে অজানা একটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে এআই উন্নয়ন প্ল্যাটফর্ম হাগিং ফেস-এর সার্ভারে প্রবেশ করে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআই বলছে, পরীক্ষার লক্ষ্য পূরণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য ওই এআই এজেন্ট ‘চরম পর্যায়ে’ যাওয়ার মতো পদক্ষেপ নিয়েছিল।

হাগিং ফেসের সহপ্রতিষ্ঠাতা ক্লেমাঁ দেলাং বলেন, শুরুতে তাদের সন্দেহ ছিল, হামলার পেছনে কোনো শীর্ষস্থানীয় এআই গবেষণা প্রতিষ্ঠান থাকতে পারে। তবে ওপেনএআইয়ের পক্ষ থেকে কোনো অসৎ উদ্দেশ্য ছিল বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, ‘পুরো ঘটনাটি যে স্বয়ংক্রিয়ভাবে ঘটেছে, সেটি সত্যিই অবিশ্বাস্য।’ তার ভাষায়, ‘এ ধরনের ঘটনা সম্ভবত এটিই প্রথম।’

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগ ক্যাসার। তিনি বলেন, ‘মানুষকে নিরাপদ রাখার মতো কার্যকর কোনো নিয়ন্ত্রণ ছাড়াই এআই অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।’

একই সঙ্গে তিনি বাধ্যতামূলক স্বাধীন নিরাপত্তা পরীক্ষা, নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা প্রকাশে বাধ্যবাধকতা এবং এআই নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

২ ঘণ্টা আগে
Advertisement