প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর যাত্রাবাড়ী গ্যাস রোড এলাকার একটি বাসার পঞ্চম তলা থেকে মিষ্টি আক্তার (১৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কিছুদিন আগে সহিংসতায় স্বামী জিসানের মৃত্যুর শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২৯ জুলাই) দুপুরে খবর পেয়ে যাত্রাবাড়ী গ্যাস রোড় এলাকার একটি বাড়ির পঞ্চম তলা থেকে মিষ্টি নামে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে মিষ্টির স্বামী জিসান মারা যান। স্বামীর মৃত্যুর সইতে না পেরে মিষ্টি আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, মিষ্টির স্বামী জিসান কীভাবে মারা গেছে এটা জানা যায়নি। তবে সে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো দোকানে দোকানে পানির সাপ্লাই দিত। স্বামীর মৃত্যুর পরে মিষ্টির শোকাহত হয়ে খাওয়া-দাওয়া করতে চাইতেন না। স্বামীর কাপড়চোপড় ধরে কান্নাকাটি করতেন।
এসআই শাহ আলম জানান, মিষ্টির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে জানা গেছে, গত ২০ জুলাই জিসান যাত্রাবাড়ী এলাকার দোকানে দোকানে পানি সাপ্লাই দিচ্ছিলেন। এ সময় সহিংসতার মধ্যে পড়ে আহত হন তিনি। সেখান থেকে একটি হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
৩ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
সোমবার (১১ আগস্ট) সকালে সিঙ্গাপুরের একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
৫ ঘণ্টা আগে
ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার গত ২৮ জুন এ সমন জারি করেছিলেন। এ খবর জানাজানি হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। সমনে আসামিদের আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
৬ ঘণ্টা আগে