ভিয়েতনামে নৌকাডুবিতে ৩৪ পর্যটকের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ভিয়েতনামের পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮ জন।

বার্তা সংস্থা এএফপি জানা, গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেলে বৈরী আবহাওযায় বজ্রসহ বৃষ্টির মধ্যে তীব্র বাতাসে নৌকাটি উল্টে ডুবে যায়।

ভিয়েতনামের সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ৫৩ জন আরোহী নিয়ে ডুবে যায়। এর মধ্যে ৪৮ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। তারা সবাই ভিয়েতনামের নাগরিক।

দুর্ঘটনার পর ১১ জনকে জীবিত ও ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ আটজনকে উদ্ধারে অভিযান চলছে।

খবরে আরও বলা হয়, যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে ঘুরতে আসা পরিবার ছিল। তাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে
Advertisement