ডেস্ক, রাজনীতি ডটকম

অবশেষে মারা গেলেন সৌদি আরবের 'স্লিপিং প্রিন্স' বা ঘুমন্ত রাজকুমার নামে খ্যাত প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় ২০ বছর ধরে কোমায় ছিলেন তিনি।
গতকাল শনিবার (১৯ জুলাই) সৌদি রয়েল কোর্ট দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
রয়েল কোর্টের বিবৃতিতে বলা হয়, আজ রোববার (২০ জুলাই) আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল-ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।
প্রিন্স আল-ওয়ালিদের বাবা প্রিন্স খালিদ বিন তালালও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ছেলের মৃত্যুর বিষয়টি জানান।
ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, 'আল্লাহর ফয়সালা ও তাকদিরের ওপর পূর্ণ বিশ্বাস রেখে গভীর দুঃখ ও শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল বিন আবদুল আজিজ আল সৌদ আজ আল্লাহর রহমতে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন।'
২০০৫ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন প্রিন্স আল-ওয়ালিদ। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। তখন তার বয়স ছিল ১৫। তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন।
এদিকে, প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধৈর্য, বিশ্বাস ও মা-বাবার অনন্য ভালোবাসার প্রতীক হিসেবে হাজারো মানুষ আল-ওয়ালিদের মৃত্যুকে স্মরণ করেছেন।
আল-ওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালালের পুত্রস্নেহের ব্যতিক্রমী এই গল্প মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে। একজন বাবা বছরের পর বছর ছেলের পাশে বসে আছেন, কখনো মমতাভরে স্পর্শ করছেন বা দোয়া করছেন—এই দৃশ্য বহু মানুষের মধ্যে আলোড়ন তৈরি করে।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৪ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
৭ ঘণ্টা আগে