প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে। স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার হাতে তার এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বছর শিল্পকলার সংগীত শাখায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আইয়ুব বাচ্চুকে একুশে পদক দেওয়া হয়েছে।
এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু একাধারে গিটারিস্ট, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে দক্ষিণ এশীয় সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আশির দশক থেকে শুরু করে দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি ১৩০ জনেরও বেশি শিল্পীর জন্য সংগীত পরিচালনা করেছেন এবং বিশ্ব জুড়ে আড়াই হাজারের বেশি কনসার্টে অংশগ্রহণ করেছেন।
ব্লুজ, হার্ড রক ও শাস্ত্রীয় সংগীতের মেলবন্ধনে বাংলাদেশে রকের এক স্বতন্ত্র পরিচয় নির্মাণ করেছিলেন আইয়ুব বাচ্চু। সংগীতের প্রতি তার এই নিঃস্বার্থ নিবেদন ও অসামান্য সৃষ্টিশীলতার সম্মানার্থেই রাষ্ট্র তাকে এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করল।

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে