উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম

সওজের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ধর্মঘট চলছে। ফলে বিপাকে পড়েছেন গ্রাহকরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি ছাড়াই আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। তারা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম মেনে এবং বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। নিয়মিত রাজস্ব পরিশোধ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা হচ্ছে। অথচ, পূর্বঘোষণা ছাড়াই এমন অভিযান চালানো হয়েছে, যা দুঃখজনক।

এই অপ্রত্যাশিত ঘটনার প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প মালিক অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি পরিবহন ধর্মঘট পালনেরও আহ্বান জানানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

৭ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

৭ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

৭ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

৯ ঘণ্টা আগে