জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় কর্তৃপক্ষের ‘কালক্ষেপণ’-এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের উদ্দেশ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর এবং পূর্বের অধিভুক্তি বাতিলের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন নিয়ে কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছে। এ পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার (১৭ মে) বিকেল ৪টায় রাজধানীর ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রত্যেক ভিসির পারফরম্যান্স দেখে দায়িত্ব দেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যেক ভিসির বিষয়ে চেক করেছি, সাইটেশন, কোটেশন, গুগল সার্চ, পিএইচডি, পোস্ট ডক, এমফিল, সব দেখে ক্যাটাগরি করে যারা ভালো পারফরম্যান্স করেছেন, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

৪ ঘণ্টা আগে

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

আগামী বছর থেকে লটারিতে স্কুলে ভর্তি পদ্ধতি থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

৬ ঘণ্টা আগে

'আপনারাই দেশের মালিক, আমরা আপনাদের সেবক বা মন্ত্রী হিসেবে কর্মচারী'

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, 'আপনারাই (জনগণ) দেশের মালিক, আমরা কেবল আপনাদের সেবক বা মন্ত্রী হিসেবে কর্মচারী। তাই আমাদের সঙ্গে মালিকের মতোই আচরণ করবেন। আমাদের এমন প্রশ্রয় দেবেন না যে আপনারা প্রজা আর মন্ত্রীরা মালিক। আমি ও আমার সহকর্মীদের সঙ্গে অধিকার নিয়েই কথা বলবেন। অবশ্যই বাঁশে

৬ ঘণ্টা আগে

ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য এবং ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

৭ ঘণ্টা আগে