প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৬ জন সংসদ সদস্যকে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন ছাড়াই শপথবাক্য পাঠ করিয়ে সংসদীয় ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদের শপথ কক্ষে তিনি পর্যায়ক্রমে নবনির্বাচিত সদস্যদের শপথ পড়ান। সংবিধানসম্মত প্রক্রিয়া অনুসরণ করে আয়োজিত এই শপথ অনুষ্ঠান ছিল সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংশ্লিষ্টরা বলছেন, বিরোধ-সংঘাতমুক্ত পরিবেশে একযোগে এত সংখ্যক সদস্যের শপথ গ্রহণ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিবাচক বার্তা বহন করে।
দেশের সংসদীয় ইতিহাসে দ্বিতীয় কোনো সিইসি হিসেবে এই দায়িত্ব পালন করলেন নাসির উদ্দিন। এর আগে ১৯৯১ সালে তৎকালীন সিইসি বিচারপতি আব্দুর রউফ পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ পাঠ করিয়েছিলেন। তবে সে সময়ের রাজনৈতিক বিভাজনের কারণে সব সদস্যকে একযোগে শপথ করানো সম্ভব হয়নি। এবারের আয়োজন সেই দৃষ্টিকোণ থেকে ব্যতিক্রম ও নজিরবিহীন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত বা দায়িত্ব পালনে অসমর্থ হলে সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর দায়িত্ব সিইসির ওপর ন্যস্ত হয়। জুলাই অভ্যুত্থানের পর দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে আত্মগোপনে রয়েছেন এবং ডেপুটি স্পিকার বর্তমানে কারাবন্দি। এই পরিস্থিতিতে সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সচিবালয় থেকে সিইসিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।
সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা ১৬ ফেব্রুয়ারি সিইসিকে লেখা চিঠিতে উল্লেখ করেন, ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। সংবিধান অনুসারে, গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি শপথ করাতে ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে সিইসি সেই দায়িত্ব পালন করবেন। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই মঙ্গলবারের শপথ আয়োজন সম্পন্ন হয়।
ইসি কর্মকর্তারা জানান, এবারের শপথ অনুষ্ঠান ছিল সুশৃঙ্খল ও সময়োপযোগী। ‘জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে একই অনুষ্ঠানে ‘পরিষদ সদস্য’ হিসেবে শপথ গ্রহণ করেন। ফলে সাংবিধানিক ও আইনি আনুষ্ঠানিকতা একই দিনে সম্পন্ন হয়।

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে