চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আদালতপাড়ায় গতকাল মঙ্গলবারের সংঘর্ষের ঘটনা নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ওই প্রতিবেদনটি পরবর্তীতে ভয়েস অব আমেরিকাসহ আরো অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়।
রয়টার্সের সেই প্রতিবেদনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ‘উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী খান’ নামের একজনকে উদ্ধৃত করে লেখা হয়েছিল, “A Muslim lawyer defending Das was killed amid protests outside the court [in Chittagong, said police officer Liaquat Ali.”
রয়টার্সের প্রতিবেদনে দেওয়া ওই বক্তব্যের বাংলা করলে দাঁড়ায়, চিন্ময় দাসের পক্ষের একজন মুসলিম আইনজীবী আদালতের বাইরে বিক্ষোভের সময় নিহত হয়েছেন।
পরে এক বিবৃতিতে সিএমপি জানায়, রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি।
ঘটনার সময় তিনি আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। তিনি কাউকে কোনো বক্তব্য দেননি।
সিএমপি জানিয়েছে, লিয়াকত নামে চট্টগ্রামে চারজন কনস্টেবল আছেন, তারাও কাউকে কোনো বক্তব্য দেননি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিবৃতির পর প্রতিবেদনে বক্তব্য পাল্টে দিয়েছে রয়টার্স।
সূত্র লিয়াকত আলীর নামও ফেলে দিয়েছে সংস্থাটি। সেখানে পুলিশ সূত্র ব্যবহার করে নতুন বক্তব্য যুক্ত করেছে রয়াটার্স। তারা এখন বলছে, “A Muslim lawyer was killed amid protests outside the court in Chittagong, police said.”
রয়টার্সের পরিবর্তিত প্রতিবেদনের বাংলা করলে দাঁড়ায়, চট্টগ্রাম আদালতের বাইরে বিক্ষোভে একজন মুসলিম আইনজীবী নিহত হয়েছেন।
ভবিষ্যতে রয়টার্সসহ সব গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, আন্তর্জাতিক মিডিয়ায় পুলিশের একটি বক্তব্য প্রকাশ করা হয়েছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করায় উল্লেখিত পুলিশ কর্মকর্তা কোথাও বক্তব্য দেননি। তাই কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে। আমাদের বিবৃতির পর রয়টার্স ওই প্রতিবেদনে বক্তব্য সংশোধন করেছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং পাশাপাশি এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানান। জ্বালানিমন্ত্রীও তার এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন।
১৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
১৬ ঘণ্টা আগে
উপদেষ্টা বলেন, এই জোটে যোগ দেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। বরং জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। এই যোগদানকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার জন্য দেখা ঠিক হবে না।
১৮ ঘণ্টা আগে