প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালে ছাত্র অভ্যুত্থান একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয়। সম্মিলিত আন্দোলনের এ বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে। বিভাজন সৃষ্টি করলে সব ধূলিসাৎ হবে। তাই শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের ওপর হামলা করতে পারে। এজন্য রাজনৈতিক আদর্শ একপাশে রেখে যেকোনো মূল্যে তা প্রতিহত করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সব সময় আমার অংশগ্রহণ থাকবে তবে শিক্ষার্থী হিসেবে আমার অগ্রাধিকার হবে পড়ালেখা। কেননা দেশকে একশত বছর এগিয়ে নিতে হলে কোয়ালিটিফুল রিসোর্স দরকার। বাংলাদেশে ভারতসহ বিশ্বের অসংখ্য দেশের জনশক্তি লাখ কোটি ডলার নিয়ে যায় তাদের বেতন হিসেবে। তাই ওই পদগুলোর জন্য আমাদের তৈরি করতে হবে।
এ সময় রংপুর বিভাগের নানা বৈষম্য তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সভায় বিভিন্ন স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুরে আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় সমন্বয়করা।

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৬ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
৬ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৭ ঘণ্টা আগে
দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে