প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে আরও ১৫৪টি শিশুর।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের লক্ষণ নিয়ে ৬৩১ শিশু মারা গেছে।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৭২ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৮২, চট্টগ্রামে ৫১, বরিশালে ৪০, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ৯৬৫ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে। এর মধ্যে ৯০২ শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে ঢাকা বিভাগে ৩৭২ শিশু, রাজশাহীতে ৪৪, সিলেটে ৮৭, চট্টগ্রামে ১৮০, বরিশালে ১০৭, ময়মনসিংহে ৫৮, খুলনায় ৪১, রংপুরে ১৭ শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ ২ হাজার ৯৯৩ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছে। নমুনা পরীক্ষায় এর মধ্যে ১২ হাজার ২৮৬ শিশুর সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৬ হাজার ৪১১ শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮২ হাজার ৭৫৯ শিশু চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে