ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, সেপ্টেম্বরই ১১২ প্রাণহানি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা। ফাইল ছবি
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা। ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরের ২৪ দিনেই এ রোগে প্রাণ হারিয়েছেন ১১২ জন। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান। তবে সেপ্টেম্বর শুরু হওয়ার পর পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। চলতি মাসের ২৪ দিনেই মৃত্যু হয়েছে ১১২ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৪ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৭১ জন।

ঢাকার বাইরে দেশের অন্যান্য বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, ২৮৮ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৮৬ জন, বরিশাল বিভাগে ১৬৪ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১০৮ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৯ হাজার ১৪৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৩ হাজার ৮৭৪ জন।

উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা ৫২ দশমিক ৯ শতাংশ, আর পুরুষের

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement