দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এই আটজনের মধ্যে কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।
শুক্রবার (২৯ মে) সকাল ৮টা থেকে শনিবার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে হাম ও হামের সংক্রমণের এ তথ্য বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯০ জনের শরীরে। অন্যদিকে শরীরে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের শরীরে হামের নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আট হাজার ৯৯৬ জন।
একই সময়ে এক হাজার ৩৩ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জন।











-c173ff-256x144.webp)



-f7dee2-256x144.webp)


