ডেস্ক, রাজনীতি ডটকম

কাস্টমসসহ কিছু ক্ষেত্রে বিদ্যমান অযৌক্তিক কর বৈষম্য সৃষ্টি করছে। সকলকে করের আওতায় আনতে পারলে এই বৈষম্য দূর হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘পোশাক খাতের জন্য বিশেষ কর হার থাকা উচিত নয়। বিষয়টি নিয়ে এই খাতের ব্যবসায়ীদের ঐকমত্য হওয়া দরকার।’
এ সময় অভিন্ন করের হার বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি।
আবদুর রহমান খান বলেন, ‘আইনি জটিলতায় যেসব ক্ষেত্রে অতিরিক্ত কর নেওয়া হচ্ছে তা সমন্বয়ে আগামী বাজেটে দিকনির্দেশনা থাকবে। বিভিন্ন খাতে কর রেয়াত দেওয়ার সংস্কৃতি থেকেও আমাদের বের হয়ে আসতে হবে।’
এ সময় কর্পোরেট কর হার ২.৫ শতাংশ কমানোর দাবি জানায় বাংলাদেশ চেয়ারম্যান অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। সেই সঙ্গে শ্রমিক কল্যাণসহ বিভিন্ন ফান্ডের ওপর কর আরোপ না করার দাবি জানানো হয়।

দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।
১৩ ঘণ্টা আগে
দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৪ ঘণ্টা আগে
রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।
১৫ ঘণ্টা আগে
একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫ ঘণ্টা আগে