প্রতিবেদক, রাজনীতি ডটকম

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সংসদ ভবনের বিশেষ অনুষ্ঠানে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণের পর সাংবিধানিক নিয়মে তাদের মন্ত্রিসভার পদ শূন্য হওয়ায় আহমেদ আযম খানকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এক লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ প্রতীক) পেয়েছেন ৭৬ হাজার ৪৪৮ ভোট।
অভিজ্ঞ এই আইনজীবী ও রাজনীতিবিদের অন্তর্ভুক্তি বর্তমান সরকারের প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ‘যুদ্ধাপরাধীদের’ নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে জাতীয় সংগীত পরিবেশনের সময় না দাঁড়িয়ে ‘জাতীয় সংগীত অবমাননা’ করায় বিরোধী দলের সংসদ সদস্যের বির
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেন ঠিকভাবে কাজ করতে পারি এবং যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে তা যেন সততার সঙ্গে পালন করতে পারি।’
৩ ঘণ্টা আগে
আসন্ন ঈদযাত্রায় গণপরিবহনে তেল নিয়ে সংকট হবে না এবং ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে রেশনিং ব্যবস্থা থাকবে কি না সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
৫ ঘণ্টা আগে
পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
৫ ঘণ্টা আগে