ডেস্ক, রাজনীতি ডটকম

হজযাত্রীদের সরকারি অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ এবং হজ সংক্রান্ত সব নির্দেশনা ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে সেবা কার্যক্রম পরিচালনার স্বার্থে এ আহ্বান জানিয়েছে সৌদি।
বিবৃতিতে বলা হয়েছে, সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের অনুমতি দেয়— এমন একমাত্র বৈধ ভিসা হলো হজ ভিসা। তাই অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে কেবল সরকারি চ্যানেলের মাধ্যমেই হজ পারমিট সংগ্রহ করতে হবে। এতে সৌদি আরবে আগমন থেকে শুরু করে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা পর্যন্ত পুরো যাত্রা সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।
মন্ত্রণালয় আরও জানায়, পারমিট সংক্রান্ত নিয়ম মেনে চললে হাজিরা পবিত্র স্থানগুলোতে প্রদত্ত বিভিন্ন সেবা পুরোপুরি গ্রহণ করতে পারবেন। পাশাপাশি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বিঘ্ন হজ পালনের সুযোগ নিশ্চিত হবে।
এ ছাড়া অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া পারমিট কিংবা ভিসার প্রলোভনে না পড়তে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। মন্ত্রণালয় বলেছে, এ ধরনের প্রতারণার কারণে কেউ হজ পালনের সুযোগ হারাতে পারেন, এমনকি আইনি শাস্তির মুখোমুখিও হতে পারেন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে