হজযাত্রীদের নিরাপদ-নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি সৌদির

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৯: ১১
ফাইল ছবি

এবারের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) সামনে রেখে পরিবহন ও লজিস্টিকস খাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। বিমান, সড়ক, রেল ও নৌ— সব ধরনের পরিবহন ব্যবস্থাকে সমন্বিত করে হজযাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা হবে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (১৮ এপ্রিল) গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস মন্ত্রণালয় জানিয়েছে, সকল পরিবহন ব্যবস্থাকে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনার আওতায় এই প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে তাদের পবিত্র সফর সম্পন্ন করতে পারেন।

বিমান পরিবহনে হজযাত্রীদের জন্য ৩১ লাখের বেশি আসন বরাদ্দ করা হয়েছে। এ জন্য নির্ধারিত ও চার্টার মিলিয়ে ১২ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালিত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান সংস্থা ও বিমানবন্দরের সেবার মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক দল মাঠে কাজ করছে।

হজ ফ্লাইট পরিচালনার জন্য ছয়টি প্রধান বিমানবন্দর নির্ধারণ করা হয়েছে, যেখানে ২২ হাজারের বেশি কর্মী দায়িত্ব পালন করবেন। নতুন উদ্যোগ হিসেবে চালু হয়েছে ‘ব্যাগেজ-ফ্রি ট্রাভেলার’ সেবা, যার মাধ্যমে যাত্রীরা তাদের লাগেজ সরাসরি আবাসন থেকে পাঠাতে পারবেন। পাশাপাশি জমজম কূপের পানির প্রি-শিপমেন্ট ব্যবস্থাও সম্প্রসারণ করা হয়েছে।

হজ ফ্লাইট পরিচালনার জন্য ছয়টি প্রধান বিমানবন্দর নির্ধারণ করা হয়েছে; এসব বিমানবন্দরে ২২ হাজারের বেশি কর্মী দায়িত্ব পালন করবেন। নতুন উদ্যোগ হিসেবে চালু হয়েছে ‘ব্যাগেজ-ফ্রি ট্রাভেলার’ সেবা, যার মাধ্যমে হজযাত্রীরা তাদের লাগেজ সরাসরি হোটেল বা আবাসস্থল থেকেই পাঠাতে পারবেন। একই সঙ্গে জমজম কূপের পানির আগাম প্রেরণ (প্রি-শিপমেন্ট) ব্যবস্থাও আরও সম্প্রসারণ করা হয়েছে।

সৌদির বিমান সংস্থাগুলোও তাদের সক্ষমতা বাড়িয়েছে। সাউদিয়া এক মিলিয়নের বেশি আসন সরবরাহ করেছে এবং উন্নত ডিজিটাল সেবা চালু করেছে। অপরদিকে বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস জানিয়েছে, তারা ২০টি আন্তর্জাতিক গন্তব্য থেকে ১ লাখ ৪৭ হাজারের বেশি হজযাত্রী পরিবহনে প্রস্তুত।

রেল পরিবহন ব্যবস্থাও হজযাত্রীদের চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌদি রেলওয়ে ‘মাশায়ের ট্রেন’ দিয়ে ২ হাজারের বেশি ট্রিপ পরিচালনার পরিকল্পনা করেছে, যা মিনায়, মুজদালিফা ও আরাফাতের মধ্যে ২০ লাখের বেশি যাত্রী পরিবহন করবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া হারামাইন উচ্চগতির রেলপথে ৫ হাজার ৩০৮টি যাত্রা পরিচালিত হবে, যেখানে ২২ লাখের বেশি আসন থাকবে। এই রেলপথ মক্কা ও মদিনাকে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করেছে।

সড়ক পরিবহন ব্যবস্থায় ব্যাপক সংস্কার কাজ করা হয়েছে। ৫ কোটি ৬০ লাখ ঘনমিটার বালুর টিলা অপসারণ, ১ লাখ ৭৮ হাজার আলোকসজ্জা ইউনিট রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বাড়াতে ৪ হাজারের বেশি নির্দেশনা ও সতর্কতা চিহ্ন স্থাপন করা হয়েছে।

গণপরিবহন ব্যবস্থায় যুক্ত করা হয়েছে ৩৩ হাজারের বেশি বাস ও ৫ হাজার ট্যাক্সি। একই সঙ্গে নিরাপত্তা মান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। লজিস্টিকস ও ডাক সেবাও সম্প্রসারণ করা হয়েছে। বিমানবন্দর ও হাসপাতালসহ উচ্চ ঘনত্বপূর্ণ এলাকায় সেবা নিশ্চিত করতে ট্রাক, ডেলিভারি ভ্যান, মোটরবাইক ও বৈদ্যুতিক স্কুটার মোতায়েন করা হয়েছে।

সমুদ্রপথেও নেওয়া ব্যাপক হয়েছে প্রস্তুতি। জেদ্দা ইসলামিক বন্দরে হজযাত্রীদের পরিবহনে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের সেবা দিতে সেখানে বিশেষ টিম নিয়োজিত থাকবে। যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় সব খাতে জরুরি সেবা ও সাড়া প্রদানকারী দল ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে বলে জানিয়েছে সৌদি জাতীয় পরিবহন নিরাপত্তা কেন্দ্র।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে